1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে  তিন জেলায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন।  - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে  তিন জেলায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন। 

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৮৯ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিন জেলায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিজিবি সদর দপ্তরে নির্বাচনি প্রস্তুতিমূলক মহড়া শেষে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বলয় আরও জোরদারে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান বলেন, ‘বিজিবি সদস্যরা মাঠে নিয়মিত টহল দেবেন। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে র‍্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং হেলিকপ্টার। আধুনিক প্রযুক্তির ব্যবহারে এবার থাকছে বিশেষ নজরদারি।’
এলাকাভিত্তিক দায়িত্ব বণ্টনে ঢাকা উত্তরে ১১ প্লাটুন, সাভার-ধামরাইয়ে ৬ প্লাটুন, ফরিদপুরে ১৩ এবং মানিকগঞ্জে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
বিজিবি-৫-এর অধিনায়ক বলেন, ‘এবার বিজিবির ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের বিষয়ে নির্বাচন কমিশনের কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে কিংবা কেন্দ্রে সহিংসতা বা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিজিবি আশা করছে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad