1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জ-১  কাজিপুর আসনে মনোনয়ন পত্র জমা দিলেন  বিএনপি'র   প্রার্থী সেলিম রেজা   - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ। পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷ হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি

সিরাজগঞ্জ-১  কাজিপুর আসনে মনোনয়ন পত্র জমা দিলেন  বিএনপি’র   প্রার্থী সেলিম রেজা  

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে
  1.      স্টাফ রিপোর্টার-:-  বিপুল উৎসাহের মধ্যে দিয়ে  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির মনোনীত  সংসদ সদস্য প্রার্থী কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা।
    রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর  তিন টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের  নিকট  মনোনয়নপত্র জমা দেন প্রার্থী সেলিম রেজা।এ সময় উপস্থিত ছিলেন    সিরাজগঞ্জ -১ কাজিপুর সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ খোঁশলেহাস উদ্দিন, বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান দুদু।

মনোনয়নপত্র জমা শেষে  সাংবাদিকদের  সেলিম রেজা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। সিরাজগঞ্জ-১ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করবেন।এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের মৌলিক  অধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা,জনগণের  ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ  গঠনের লক্ষ্যে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত,দুর্নীতিমুক্ত কাজিপুর, তথা যমুনা নদীর ভাংগন  রোধে পদক্ষেপ গ্রহণসহ সর্বোপরি সকলের সহযোগিতায় আধুনিক কাজিপুর  আলোকিত কাজিপুর   গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট