1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি

যমুনা উপজেলা’ বাস্তবায়ন বিষয়ে কাজিপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত৷৷

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠনের  বিষয়ে সাংবাদিকদের সাথে এম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কাজিপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এই মতবিনিময় সভায় কাজিপুরে কর্মরত সাংবাদিকগণ অংশ নেন। সভায় সাংবাদিকদের যমুনা উপজেলা  গঠনের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন চরের বাসিন্দা গণমাধ্যম ব্যক্তিত্ব ও যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক আতিকুর রহমান শাকিল ও প্রকৌশলী ফরিদুল ইসলাম। এসময় তারা যমুনা দ্বারা বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়নের মানুষের শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, আইনি সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভৌগোলিক কারণেই বছরের পর বছর বঞ্চিত হবার বিষয়টি তুলে ধরেন। তারা জানান, ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর লিখিত একটি স্মারকলিপি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়েছে। সেখানে চরাঞ্চলের প্রায় দেড়লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা সংকট, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, বিদ্যুৎ ও কৃষিক্ষেত্রে সমস্যা, প্রশাসনিক সেবা,  যোগাযোগ সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। চরাঞ্চলের আপামর জনগোষ্ঠীর যমুনা উপজেলা গঠনের বিষয়ে পূর্ণ সমর্থন রয়েছে বলে তারা দাবী করেন। এসময় যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম লিটন ও প্রকৌশলী সাইফুল্লাহ আল গালিব, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক গোলাম কিবরিয়া, টিএম কামাল, আব্দুল মজিদ, কোরবান আলী, কেএম আনোয়ার হোসেন, আল মাহমুদ সরকার জুয়েল, অঞ্জনা চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট