1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি

নেত্রকোণার মদনে কৃষক সমাবেশ ও ধান কোর্তন অনুষ্ঠানে জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে গোবিন্দশ্রী  গ্রামে মঙ্গলবার, ২৯ এপ্রিল দুপুরে ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠানে অংশগ্রহন করেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের বোর মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় (উপশী জাত) সমলয় চাষাবাদের প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সামাবেশে জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। তিনি বলেন, কৃষি ও কৃষকদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। তাই বিভিন্ন কৃষি বিষয়ক কার্যক্রমে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। আগামীতে কৃষকদের আরও আধুনিকায়ন যন্ত্রের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হবে। কৃষকরা হাওরে বজ্রপাত থেকে রক্ষার জন্য সেট নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান, মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, উপজেলা জামাতের নায়েবে আমির রিয়াজউদ্দিন ইদ্রিস মাস্টার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, সাবেক সভাপতি আল আমিন তালুকদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র এলাকার কৃষক-কৃষাণী ও গণ মাধ্যম কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট