1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালী জেলা মহিলা পরিষদের নতুন কমিটিতে সভাপতি শিরীন, সম্পাদক মোর্শেদা৷৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

পটুয়াখালী জেলা মহিলা পরিষদের নতুন কমিটিতে সভাপতি শিরীন, সম্পাদক মোর্শেদা৷৷ 

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে মল্লিকা রেস্তোঁরা সেন্টারে বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার ৬ষ্ঠ জেলা সম্মেলন -২০২৬ অনুষ্ঠানের দ্বিতীয়  সেশনে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য পুষ্প চক্রবর্তী,  সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক শিরীন নাহারকে সভাপতি ও মোর্শেদা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করেন।
এ ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি পুষ্প রানী, সুনীতি সুধা দাস, সুরাইয়া বেগম, রাশিদা বেগম, মোহসেনা নাজনীন ও আয়শা হুমায়রা, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস বেগম হ্যাপী, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ, অর্থ সম্পাদক আসমা আক্তার, আন্দোলন সম্পাদক মাহফুজা ইসলাম, লিগ্যাল এইড সম্পাদক তানিয়া মাহমুদ, প্রশিক্ষণ, গবেষনা ও পাঠাগার সম্পাদক খাদিজা সুলতানা, পরিবেশ সম্পাদক ফাহমিদা বেগম, স্বাস্থ্য ও সমাজ কল্যান সম্পাদক শিরীন সুলতানা পলি, প্রচার, প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক তাপসী কর্মকার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাসিরা আক্তার।
এ কমিটির সদস্যগণ হলেন- দীপালী রানী রায়, কাজী খালেদা পারভীন, নাসিমা সিকদার, আফসানা আক্তার সুইট, সীমা সরকার শোভা, মালা রানী কর্মকার, সাহানা মোস্তাফী, এ্যাডভোকেট নিলুফা ইয়াসমিন, নাজমুন্নাহার লিপি, আঞ্জুমান আরা ডালিয়া, নাসিমা খান, নন্দিতা পাল, রুমা রানী দে, আছিয়া বেগম খুশী, আইরিন আক্তার ও তাহেরা আলী রুমা।
এ কমিটি ঘোষনার সময় উপস্থিত ছিলেন সম্মেলনের বিশেষ অতিথি  কেন্দ্রীয় কমিটির সদস্য বরগুনা জেলা কমিটির সাবেক সভাপতি নাজমা বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমাদ্দার, বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক নাদিয়া সুলতানা, কাউখালী শাখার সাধারণ সম্পাদক শাহিদা হক ও মানবাধিকার পরিষদের সভাপতি মোর্শেদা বেগম মৌ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad