1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
রাজাপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত৷৷ - অপরাধ সংবাদ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হতে পেরে গর্বিত — এস কে ইয়াছিন৷৷  লোহালিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মহিবুল্লাহ৷৷  বরুড়ায় ইমাম-মুয়াজ্জিনের সরকারি অনুদান নিয়ে অনিয়মের অভিযোগ; তদন্তে প্রকৃত মসজিদকে অনুদান দেওয়ার দাবি৷৷       পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত৷৷  পটুয়াখালীতে সড়ক দু/র্ঘটনায় শরিয়তপুরের এক যুবকের মৃ/ত্যু৷৷  রাজাপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত৷৷ বিরামপুরে অসহায় দুস্থ,ও প্রতিবন্ধীর মধ্যে বিশেষ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ৷৷  রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন জেলা পরিষদ প্রশাসকরা—— ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম সিরাজ:: স্ক্যাম ও সাইবার পাচারের ঝুঁকি মোকাবিলায় বিরামপুরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত৷৷  স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে” – উপাচার্য পবিপ্রবি৷৷ 

রাজাপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত৷৷

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ ফেরদৌস :-ঝালকাঠি থেকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুরে বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত চারজন। ঘটনাটি বৃহস্পতিবার ৩০ জুলাই রাত সাড়ে ৯টার দিকে হয়েছে।
নিহতরা হলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার বেল্লাল সরদারের ছেলে ২৪ বছর বয়সী মেহেদী সরদার। এবং অপরজন হলো ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকার মৃত হোসেন মাষ্টারের ছেলে পঞ্চাশোর্ধ  এবিএম আব্দুর রহিম। তিনি চরমোনাই কোরআন শিক্ষা বোর্ডের ইংরেজী শিক্ষক।
দুর্ঘটনাটি কাছ থেকে যারা দেখেছেন তারা গনমাধ্যমকে জানিয়েছেন,  ‘ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা “বরিশাল এক্সপ্রেস” নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে বাসটি রাজাপুর সমবায় এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি থ্রী-হুইলারের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থ্রি-হুইলারের দুই যাত্রী আব্দুর রহিম এবং মেহেদী হাসান নিহত হয়।
দুর্ঘটনার পর “বরিশাল এক্সপ্রেস” নামের যাত্রীবাহী বাসটির চালক ঘটনাস্থল থেকে দ্রুত গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছে।
সকল তথ্য প্রত্যক্ষদর্শী, দমকল কর্মী এবং রাজাপুর থানা পুলিশ গনমাধ্যমকে নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad