1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন জেলা পরিষদ প্রশাসকরা- ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম সিরাজ:: - অপরাধ সংবাদ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হতে পেরে গর্বিত — এস কে ইয়াছিন৷৷  লোহালিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মহিবুল্লাহ৷৷  বরুড়ায় ইমাম-মুয়াজ্জিনের সরকারি অনুদান নিয়ে অনিয়মের অভিযোগ; তদন্তে প্রকৃত মসজিদকে অনুদান দেওয়ার দাবি৷৷       পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত৷৷  পটুয়াখালীতে সড়ক দু/র্ঘটনায় শরিয়তপুরের এক যুবকের মৃ/ত্যু৷৷  রাজাপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত৷৷ বিরামপুরে অসহায় দুস্থ,ও প্রতিবন্ধীর মধ্যে বিশেষ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ৷৷  রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন জেলা পরিষদ প্রশাসকরা—— ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম সিরাজ:: স্ক্যাম ও সাইবার পাচারের ঝুঁকি মোকাবিলায় বিরামপুরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত৷৷  স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে” – উপাচার্য পবিপ্রবি৷৷ 

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন জেলা পরিষদ প্রশাসকরা—— ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম সিরাজ::

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা ও কূটনৈতিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসকদের ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী মর্যাদাক্রম নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী নির্ধারিত মর্যাদা পাবেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা, কূটনৈতিক অনুষ্ঠান, আসন বিন্যাস, আমন্ত্রণপত্রে নামের ক্রম, আনুষ্ঠানিক চিঠিপত্রসহ সব ক্ষেত্রে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (২০২০ সাল পর্যন্ত সংশোধিত) অনুযায়ী সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রচলিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী জেলা পরিষদের প্রশাসকদের অবস্থান ২৪তম, যা জেলা প্রশাসকদের (ডিসি) সমপর্যায়ের।
বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। নতুন এ নির্দেশনার ফলে রাষ্ট্রীয় ও সরকারি বিভিন্ন অনুষ্ঠানে তাঁর নির্ধারিত মর্যাদাক্রম যথাযথভাবে অনুসরণ করা হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৫ মার্চ প্রথম ধাপে ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর পর্যায়ক্রমে বাকি জেলা পরিষদগুলোতেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad