1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বরুড়ায় ইমাম-মুয়াজ্জিনের সরকারি অনুদান নিয়ে অনিয়মের অভিযোগ; তদন্তে প্রকৃত মসজিদকে অনুদান দেওয়ার দাবি৷৷       - অপরাধ সংবাদ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হতে পেরে গর্বিত — এস কে ইয়াছিন৷৷  লোহালিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মহিবুল্লাহ৷৷  বরুড়ায় ইমাম-মুয়াজ্জিনের সরকারি অনুদান নিয়ে অনিয়মের অভিযোগ; তদন্তে প্রকৃত মসজিদকে অনুদান দেওয়ার দাবি৷৷       পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত৷৷  পটুয়াখালীতে সড়ক দু/র্ঘটনায় শরিয়তপুরের এক যুবকের মৃ/ত্যু৷৷  রাজাপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত৷৷ বিরামপুরে অসহায় দুস্থ,ও প্রতিবন্ধীর মধ্যে বিশেষ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ৷৷  রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন জেলা পরিষদ প্রশাসকরা—— ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম সিরাজ:: স্ক্যাম ও সাইবার পাচারের ঝুঁকি মোকাবিলায় বিরামপুরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত৷৷  স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে” – উপাচার্য পবিপ্রবি৷৷ 

বরুড়ায় ইমাম-মুয়াজ্জিনের সরকারি অনুদান নিয়ে অনিয়মের অভিযোগ; তদন্তে প্রকৃত মসজিদকে অনুদান দেওয়ার দাবি৷৷      

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মোহাম্মদ আমির হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা সংবাদদাতা:-
কুমিল্লার বরুড়া উপজেলার ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের গণকখুলি পূর্বপাড়া জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের সরকারি অনুদান থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের সামনে এ অভিযোগ তুলে ধরেন মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা। ভুক্তভোগীদের দাবি, সরকারের অনুদান পাওয়ার লক্ষ্যে তারা যথাযথ নিয়মে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের অনুদানের ফরম পূরণ করেন এবং পয়ালগাছা সোনালী ব্যাংকে হিসাবও খোলেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে তারা জানতে পারেন, তাদের মসজিদের জন্য নির্ধারিত অনুদান অন্য একটি মসজিদের নামে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিএনপির উপজেলা পর্যায়ের কিছু নেতার নাম ব্যবহার করে তাদের প্রাপ্য অনুদান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সামনে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের অনুদান নিশ্চিত করার দাবি জানান। ভুক্তভোগীরা বলেন, প্রায় ৫০০ মানুষের এই সমাজে গণকখুলি পূর্বপাড়া জামে মসজিদে নিয়মিত বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন। এলাকার অধিকাংশ মুসল্লিই হতদরিদ্র হওয়ায় তাদের পক্ষে সবসময় ইমামের বেতন-ভাতা বহন করা সম্ভব হয় না। তাই সরকারি এই অনুদান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মাননীয় প্রধানমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এমপির সুদৃষ্টি কামনা করে বলেন, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মসজিদের অনুকূলে অনুদান প্রদানের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে তারা বিএনপির উপজেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি কারও নাম ব্যবহার করে অনিয়ম করা হয়ে থাকে, তাহলে তারা যেন সরেজমিনে এসে মসজিদের বাস্তব অবস্থা ও মুসল্লিদের সংখ্যা যাচাই করেন এবং প্রকৃত মসজিদ যাতে সরকারি অনুদান পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন গণকখুলি পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি হাজী আবদুল মতিন, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, সহ-সভাপতি হাজী আবদুল মমিন, সহ-সাধারণ সম্পাদক হাজী আবদুল লতিফ, কমিটির সদস্য সাহেব আলী, মিজানুর রহমান, মো. ইউনুস হোসেন এবং মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম। উল্লেখ্য, এ প্রতিবেদনটি সংশ্লিষ্টদের অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad