1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে" - উপাচার্য পবিপ্রবি৷৷  - অপরাধ সংবাদ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে” – উপাচার্য পবিপ্রবি৷৷  বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক.৷৷ বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত৷৷ পটুয়াখালীতে হে/রোই/ন সহ দুই নারী আ/টক!! পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ৬ তলা  একাডেমিক ভবনের উদ্বোধন৷৷  পরকিয়ার দায়ে বাউফলে জামায়াত নেতাকে মা/রধ/রের অভিযোগ৷৷  পটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধ/র্ষণে/র অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মা/মলা৷৷  ক্যান্সার রোগীর পারভিনের আকুতি: দুই বছরেও মেলেনি ঝালকাঠির সমাজসেবার সহায়তা!! কিট সংকটে থমকে ডোপ টেস্ট, বিপাকে ব্রাহ্মণবাড়িয়ার হাজারো সেবাপ্রার্থী!! আপনার সন্তানের দায়িত্ব আমরা নিলাম, আমাদের দেওয়া গাছের দায়িত্ব আপনাদের দিলাম” – উপাচার্য পবিপ্রবি..

স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে” – উপাচার্য পবিপ্রবি৷৷ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের (কর্মকর্তা ইউনিট)’র উদ্যোগে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রারকে সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩০জুলাই) ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে
জিয়া পরিষদের সভাপতি মো: আবুবকর সিদ্দিকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড.হাচিব মোহাম্মদ তুষারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. মো: মাসুদুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম, জাহিদ আল মামুন, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “সম্মিলিত প্রচেষ্টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, “অত্র বিশ্ববিদ্যালয়ে জনবল সংকট সহ বিভিন্ন সমস্যা আছে। অচিরেই এ সকল সমস্যা সমাধান করা হবে। শহীদ জিয়াউর রহমানের জনপ্রিয় শ্লোগান ছিল “কঠোর পরিশ্রমই অগ্রগতির চাবিকাঠি”।

তিনি জিয়া পরিষদের সকল কর্মকর্তাকে অলসতা পরিহার করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে জিয়া পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad