1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পরকিয়ার দায়ে বাউফলে জামায়াত নেতাকে মা/রধ/রের অভিযোগ৷৷  - অপরাধ সংবাদ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে” – উপাচার্য পবিপ্রবি৷৷  বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক.৷৷ বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত৷৷ পটুয়াখালীতে হে/রোই/ন সহ দুই নারী আ/টক!! পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ৬ তলা  একাডেমিক ভবনের উদ্বোধন৷৷  পরকিয়ার দায়ে বাউফলে জামায়াত নেতাকে মা/রধ/রের অভিযোগ৷৷  পটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধ/র্ষণে/র অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মা/মলা৷৷  ক্যান্সার রোগীর পারভিনের আকুতি: দুই বছরেও মেলেনি ঝালকাঠির সমাজসেবার সহায়তা!! কিট সংকটে থমকে ডোপ টেস্ট, বিপাকে ব্রাহ্মণবাড়িয়ার হাজারো সেবাপ্রার্থী!! আপনার সন্তানের দায়িত্ব আমরা নিলাম, আমাদের দেওয়া গাছের দায়িত্ব আপনাদের দিলাম” – উপাচার্য পবিপ্রবি..

পরকিয়ার দায়ে বাউফলে জামায়াত নেতাকে মা/রধ/রের অভিযোগ৷৷ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার দায়ে মারধরের শিকার হয়েছেন পটুয়াখালীর বাউফলে দাসপাড়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন প্যাদা।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন ফারুক হোসেন প্যাদাকে আটক করে মারধর করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ অস্বীকার করে ফারুক হোসেন প্যাদা বলেন, ‘স্থানীয় সাইদুল, “পারভেজসহ মৃধা বাড়ির ৪-৫ জন আমাকে মারধর করেছে। তারা আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। অতীতে তাদের সঙ্গে আমার একটি বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে যে, এক নারীর সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে এলাকার মানুষ আমাকে বাড়াবাড়ি না করতে বলেছিল। পরে আমি সরে গেছি। আমাকে কোথাও হাতেনাতে ধরতে পারেনি। এরপরও তারা আমার বিরুদ্ধে গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে মারধর করেছে।”
অন্যদিকে ওই গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগম দাবি করেন, “ফারুক অনেক দিন ধরে আমার পুত্রবধূকে বিরক্ত করত। বিভিন্নভাবে টাকা-পয়সার প্রলোভন দেখাত এবং আমাদের পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। আশপাশের লোকজন আগে থেকেই বিষয়টি জানিয়েছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি। পরে ফারুকের ছেলে আমার ছেলেকে কিছু ছবি দেখায়, এরপর আমরা বিষয়টি বিশ্বাস করি। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। এরপরও সে আমার পুত্রবধূকে কুপ্রস্তাব দেয়।‘
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad