1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ৬ তলা  একাডেমিক ভবনের উদ্বোধন৷৷  - অপরাধ সংবাদ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে” – উপাচার্য পবিপ্রবি৷৷  বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক.৷৷ বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত৷৷ পটুয়াখালীতে হে/রোই/ন সহ দুই নারী আ/টক!! পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ৬ তলা  একাডেমিক ভবনের উদ্বোধন৷৷  পরকিয়ার দায়ে বাউফলে জামায়াত নেতাকে মা/রধ/রের অভিযোগ৷৷  পটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধ/র্ষণে/র অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মা/মলা৷৷  ক্যান্সার রোগীর পারভিনের আকুতি: দুই বছরেও মেলেনি ঝালকাঠির সমাজসেবার সহায়তা!! কিট সংকটে থমকে ডোপ টেস্ট, বিপাকে ব্রাহ্মণবাড়িয়ার হাজারো সেবাপ্রার্থী!! আপনার সন্তানের দায়িত্ব আমরা নিলাম, আমাদের দেওয়া গাছের দায়িত্ব আপনাদের দিলাম” – উপাচার্য পবিপ্রবি..

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ৬ তলা  একাডেমিক ভবনের উদ্বোধন৷৷ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
  1. পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) ১ম সংশোধিত” শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
    অদ্য বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এর  আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
    এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রারসহ শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
    ১০ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয় পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ। অধিকতর উন্নয়ন প্রকল্পের  আওতায় নির্মিত এই আধুনিক অবকাঠামোটি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও গবেষণার মান উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন অনুষদের ক্লাসরুমের সংকট পুরোপুরি দূর হবে।
    পরে এইচ আর ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান।
    ১০ টায় বিজনেস এডমিনিস্ট্রেশন  অনুষদের আয়োজনে নবনিযুক্ত প্রো- ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারকে দেয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান।
    অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো: নুরুল আমিন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ড. মো: জাকির হোসেন প্রমুখ।
    অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ আতিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad