1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পাথরঘাটার হ/ত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন র‌্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷  - অপরাধ সংবাদ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ীতে তিন দিনব্যাপী অষ্টকালীন লীলাকীর্তন শুরু৷৷ দিনাজপুর মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন মোছাঃ শিল্পি খাতুন পাশে দাঁড়ানোর মানবিক আবেদন৷৷ বাউফলে সাংবাদিক ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ; দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা!! পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিককে হাতুড়ি পে/টা, গ্রেফতার-২!! পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত৷৷ পায়রার করাল গ্রাসে মির্জাগঞ্জ: জিওব্যাগেও ঠেকানো যাচ্ছে না ভাঙন৷৷ জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা: মা/দক-স/ন্ত্রা/স দমনে কঠোর অবস্থানের ঘোষণা৷৷  পাথরঘাটার হ/ত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন র‌্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷  লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার অভিযুক্ত মকবুল আটক৷৷ মাছ শিকারি আলী আহমদ হত্যা মামলার মূল আসামি মনির মিয়া গ্রেফতার৷৷

পাথরঘাটার হ/ত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন র‌্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
  • পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই ২০২৬ইং তারিখ সন্ধ্যায় বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন হোগলাপাশা, আবাসন এলাকায় অভিযান পরিচালনা করে বরগুনা জেলার পাথরঘাটা থানার হত্যা মামলার পলাতক অভিযুক্ত মোঃ আল আমিন (৩৫) পিতা মোঃ নিজাম, সাং-চর লাঠিমারা, ৪নং ইউপি, থানা পাথরঘাটা, জেলা বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
    ঘটনার বিবরণে জানা যায়, বাদী ও অভিযুক্তগন পাশাপাশি বসবাস করে। তাদের মধ্যে গাছ কাটা নিয়া অনেক দিন যাবৎ বিবাদ চলে আসছিল। ঘটনার দিন গত ১০/০৫/২০২৬ইং তারিখ পুনরায় তাদের মধ্যে গাছকাটা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয় এবং অভিযুক্তগণ একত্রিত হয়ে বাদীর স্বামীকে লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত যখম করে। ২নং স্বাক্ষীর ডাক চিৎকারে ঘটনাস্থলে অন্যান্য স্বাক্ষীরা এগিয়ে আসলে অভিযুক্তগণ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় গত ১১/০৫/২০২৬ইং তারিখ মারা যায়। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
    উল্লেখ্য যে, নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-৮, ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও র‌্যাব-৮ এর চৌকস আভিযানিক দল তাদের অবস্থান নিশ্চিত হয়ে  প্রধান অভিযুক্ত ইলিয়াস, দ্বিতীয় অভিযুক্ত আল আমিন ও চতুর্থ অভিযুক্ত বেলায়েত সহ মোট ০৩ (তিন) জন অভিযুক্ত’কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
    গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরগুনা জেলার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন স্কোয়াড্রন লিডার রাশেদ, কোম্পানী অধিনায়ক, র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad