1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  - অপরাধ সংবাদ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :-পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ মো. আবুল বাসার (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত আবুল বাসার ওই গ্রামের মো. আবদুল রহিমের ছেলে।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি বিশেষ দল দক্ষিণ গাবুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আবুল বাসারের বসতঘরে তল্লাশি চালিয়ে তার পরনের প্যান্টের পকেটে থাকা একটি সিগারেট হোল্ডারের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২.৫ গ্রাম। এছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
​অভিযান পরিচালনাকারী এসআই মো. রাকিবুল ইসলাম রাসেল জানান, “গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) তাকে আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad