1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–তিতাস নদী ও এর সংযুক্ত খাল-বিলের দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য বিভাগ। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, রিং জাল ও চিংড়ি মাছ ধরার বটল ফাঁদ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেনের নেতৃত্বে কাউতলী-কুরুলিয়া খাল থেকে ভাদুঘরের পূর্বপাশের বয়ালীয়া বিলসহ আশপাশের কয়েকটি জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মাছের প্রজনন ও প্রাকৃতিক বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল, রিং জাল এবং অন্যান্য অবৈধ মাছ ধরার সরঞ্জাম আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানের অংশ হিসেবে আনন্দবাজার এলাকায় জেলেদের সঙ্গে মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তাদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশীয় মাছের প্রজনন মৌসুমে নদী, খাল ও বিলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের গুরুত্ব তুলে ধরা হয়।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, পরিবেশবাদী সংগঠন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ, সোহেল রানা ভূঁইয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং তিতাস নদীর জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে জেলা মৎস্য বিভাগের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ উপকরণের নির্বিচার ব্যবহারে মা মাছ, পোনা ও ছোট মাছ ধ্বংস হচ্ছে, যা দেশের মৎস্যসম্পদের জন্য দীর্ঘমেয়াদি হুমকি সৃষ্টি করছে। তাই আইন অমান্য করে নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণও অত্যন্ত জরুরি।
পরিবেশবাদী সংগঠন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ বলেন, তিতাস নদী শুধু একটি নদী নয়, এটি এ অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও হাজারো মানুষের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। অবৈধ জালের ব্যবহার বন্ধ করা না গেলে দেশীয় মাছের অনেক প্রজাতিই একসময় বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নদী ও জলাশয় রক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad