1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
  1. পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :-গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে খালে পড়ে মো. মামুন নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
    সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ৬টার সময় উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দড়িবাহেরচর এলাকার মসজিদসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন দরিবাহেরচর গ্রামের আলমগীর ডালিম ও আখলিমা দম্পতির ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশের মসজিদ সংলগ্ন খালের উপর সাঁকো পারাপারের সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান মামুন। পরে স্থানীয়রা তাকে খুঁযে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
    পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, “গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি না থাকায় উদ্ধার কার্যক্রমে সীমাবদ্ধতা ছিল। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে মামুনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে মরদেহ গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”
    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু  (ইউডি) মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad