1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার আর নেই৷৷  - অপরাধ সংবাদ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
খাতাবাড়ী মরহুম জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত৷৷ অবশেষে ধরা পড়ল গলাচিপার দোকান ও পানির মিটার চুরির অভিযুক্ত৷৷ গলাচিপায় আবদুল গণি স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত৷৷  শিল-পাটার আঘাতে ছেলের হাতে ঘুমন্ত বাবা খু/ন: আ/টক-১৷৷ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর গ্রেফতার৷৷ গলাচিপা প্রেসক্লাবের নির্বাচনী আহবায়ক কমিটি গঠিত; সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব৷৷ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই৷৷ বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার আর নেই৷৷  খুলনার  দৌলতপুরের কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক,এলাকায়  উত্তেজনা  বিরাজ করছে। খেলাধুলার নতুন দিগন্ত উন্মোচনে সাতবর্গ খেলার মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন৷৷ 

বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার আর নেই৷৷ 

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা:- আজ শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ  নিঃশ্বাস ত্যাগ করেন  কুমিল্লার বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
। তাঁর মৃত্যুতে বরুড়াসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বরুড়ার রাজনীতি ও সমাজসেবায় সামছুল হক সর্দারের অবদান স্মরণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad