বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা:- আজ শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুমিল্লার বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
। তাঁর মৃত্যুতে বরুড়াসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বরুড়ার রাজনীতি ও সমাজসেবায় সামছুল হক সর্দারের অবদান স্মরণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত