1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপায় আবদুল গণি স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত৷৷  - অপরাধ সংবাদ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ২ কেজি গাঁজা, বিদেশি মদ ও স্কফ সিরাপসহ খোকন ভূইয়া নামের একজন আটক” খাতাবাড়ী মরহুম জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত৷৷ অবশেষে ধরা পড়ল গলাচিপার দোকান ও পানির মিটার চুরির অভিযুক্ত৷৷ গলাচিপায় আবদুল গণি স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত৷৷  শিল-পাটার আঘাতে ছেলের হাতে ঘুমন্ত বাবা খু/ন: আ/টক-১৷৷ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর গ্রেফতার৷৷ গলাচিপা প্রেসক্লাবের নির্বাচনী আহবায়ক কমিটি গঠিত; সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব৷৷ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই৷৷ বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার আর নেই৷৷  খুলনার  দৌলতপুরের কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক,এলাকায়  উত্তেজনা  বিরাজ করছে।

গলাচিপায় আবদুল গণি স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত৷৷ 

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
  • পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :-পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে আজ শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় গলাচিপা থিয়েটার ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে আব্দুল গণি স্মৃতি পাঠাগার।
    কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গণি স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. অনিল মণ্ডল ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান।
    এ সময় আরও উপস্থিত ছিলেন গলাচিপা থিয়েটারের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাইমুন রহমান এলিট, সবুজ কুমার পাল, জুয়েল রানা, চাঁদের হাটের নৃত্য শাখার শিক্ষিকা সাথী বেগম, সঙ্গীত শাখার শিক্ষিকা মুক্তি দত্ত, যন্ত্রসঙ্গীতের শিক্ষক অনুপ দেবনাথ এবং চাঁদের হাটের কচিকাঁচা শিক্ষার্থীরা।
    আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
    কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad