1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
প্রেমিকার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়ায় সাগর মোহনার বেলাভূমে ভেসে আসল ৫৬ ফুট দৈর্ঘ্যের বিশালাকার মৃত তিমি৷৷  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রবাসী পরিবারকে সহায়তা ও  নতুন কমিটির অভিষেক৷৷  কচুয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা, স্বর্ণালংকার-নগদ টাকা লুট৷৷  কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার- ৪৷৷ পটুয়াখালীর গলাচিপায় রাবনাবাদ নদীর ওপর প্রস্তাবিত সেতু: প্রকল্প এলাকা পরিদর্শনে ইউএনও, আগামী মাসে পুরোদমে কাজ শুরু৷৷ প্রেমিকার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের৷৷ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে জাতীয় জলবায়ু কর্মসূচি ২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ, র‍্যালি ও আলোচনা সভা রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে” ব্রাহ্মণবাড়িয়ার  চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু,: পটুয়াখলীর গলাচিপায় ইউনিয়ন বিভক্তিতে  নির্বাচনী সমীকরণে নতুন হিসাব৷৷

প্রেমিকার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের৷৷

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:-কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের বাসিন্দা  সিয়ামের বাড়িতে অবস্থান করছিলেন। ভোরে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নাঈমা একটি ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় তিন বছর ধরে সিয়াম ও নাঈমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি, ব্যক্তিগত সম্পর্ক, গর্ভধারণ এবং পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
এদিকে, স্থানীয় একাধিক সূত্রের দাবি, অভিযুক্ত কিশোরী দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনে আসক্ত ছিলেন। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বা নিশ্চিত করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার পরপরই অভিযুক্ত কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad