1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন - অপরাধ সংবাদ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ীতে তিন দিনব্যাপী অষ্টকালীন লীলাকীর্তন শুরু৷৷ দিনাজপুর মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন মোছাঃ শিল্পি খাতুন পাশে দাঁড়ানোর মানবিক আবেদন৷৷ বাউফলে সাংবাদিক ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ; দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা!! পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিককে হাতুড়ি পে/টা, গ্রেফতার-২!! পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত৷৷ পায়রার করাল গ্রাসে মির্জাগঞ্জ: জিওব্যাগেও ঠেকানো যাচ্ছে না ভাঙন৷৷ জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা: মা/দক-স/ন্ত্রা/স দমনে কঠোর অবস্থানের ঘোষণা৷৷  পাথরঘাটার হ/ত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন র‌্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷  লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার অভিযুক্ত মকবুল আটক৷৷ মাছ শিকারি আলী আহমদ হত্যা মামলার মূল আসামি মনির মিয়া গ্রেফতার৷৷

পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 

“ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয় দিনে দিনে বড় হয়” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪ টায় পটুয়াখালী ব্যায়ামাগারে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয় পটুয়াখালীর যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে ও শিক্ষিকা সোনামনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর সিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  কিশোর রায়, পটুয়াখালী পৌরসভার প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুল জান্নাত, পটুয়াখালী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন ও উদ্যোক্তা সেহরিশ হ্যান্ডিক্রাফট এর স্বত্ত্বাধিকারী শামীম চৌধুরী।

এ মেলায় জেলা কারাগার, সেহরিশ হ্যান্ডিক্রাফট, মেসার্স এন এস.টি কনক্রীট হলো ব্লক এন্ড টাইলস, উষা এগ্রো এন্ড অটো ব্রিকস, মা মৃৎ শিল্প, আলপথ, মেহরাব অর্নামেন্টাল ফিশ, মুক্তা জোন সহ ৪০ টি স্টলের মধ্যমে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হচ্ছে। চলবে ২৭ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে বলে জানান বিসিক পটুয়াখালীর সহকারী মহা ব্যাবস্থাপক আলমগীর সিকদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad