1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলশী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ হাশেম আলী (৪৪) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গাজী রহমানের ছেলে হাশেম আলীকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আলী জাফরী। রেইডিং টিমে আরও ছিলেন এএসআই ইমরান জাহান, সেপাই আলিফ পাশা, আব্দুর রাজ্জাক, আলামিন ও ওয়্যারলেস অপারেটর ফেরদৌস আহম্মেদ। অভিযানের সময় স্থানীয় জনসাধারণও উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা হাশেম আলীর কাছ থেকে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। কোনো মাদক কারবারিকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad