1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ - অপরাধ সংবাদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া থেকে নিজস্ব সংবাদদাতা :-কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) বিকেলে জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তার গাড়িচালক সাদ্দাম হোসেন।হামলার ঘটনায় হাসাদাহ বাজার এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।
আহত আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে মুফতি আমির হামজা একটি গাড়িতে এবং তিনি তার বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশে রওনা হন। হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির সামনে এসে পথরোধ করে।তিনি বলেন, বারবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি সরানো না হলে তাদের গাড়িচালক নিচে নেমে চালকের সঙ্গে কথা বলেন। এ সময় ইজিবাইকচালক দুঃখ প্রকাশ করেন।
কিন্তু এর কিছুক্ষণ পরই রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়।আবু বক্করের অভিযোগ, তিনি নিজের পরিচয় দিয়ে মুফতি আমির হামজার শ্যালক বলে জানানোর পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার মুখে আঘাত করে।
এ সময় তার বোন গাড়ি থেকে নেমে এলে তাকে এবং সংসদ সদস্য মুফতি আমির হামজাকে নিয়েও অকথ্য ভাষায় গালাগাল করা হয়।ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ওসি সোলায়মান সেখ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট