1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
দেড় ঘণ্টার কালবৈশাখীতে লন্ডভন্ড সুন্দরগঞ্জ, অন্ধকারে ৮০ হাজার গ্রাহক - অপরাধ সংবাদ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ২ কেজি গাঁজা, বিদেশি মদ ও স্কফ সিরাপসহ খোকন ভূইয়া নামের একজন আটক” খাতাবাড়ী মরহুম জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত৷৷ অবশেষে ধরা পড়ল গলাচিপার দোকান ও পানির মিটার চুরির অভিযুক্ত৷৷ গলাচিপায় আবদুল গণি স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত৷৷  শিল-পাটার আঘাতে ছেলের হাতে ঘুমন্ত বাবা খু/ন: আ/টক-১৷৷ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর গ্রেফতার৷৷ গলাচিপা প্রেসক্লাবের নির্বাচনী আহবায়ক কমিটি গঠিত; সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব৷৷ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই৷৷ বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার আর নেই৷৷  খুলনার  দৌলতপুরের কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক,এলাকায়  উত্তেজনা  বিরাজ করছে।

দেড় ঘণ্টার কালবৈশাখীতে লন্ডভন্ড সুন্দরগঞ্জ, অন্ধকারে ৮০ হাজার গ্রাহক

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ছোট-বড় অনেক গাছপালা উপড়ে পড়াসহ স্কুল, দোকানপাট ও বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। ফলে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (১৭ মে) রাত আড়াইটার দিকে শুরু হয়ে ভোর ৪টা পর্যন্ত উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা কালবৈশাখী ঝড়ের এই তাণ্ডবে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পৌরশহরের মীরগঞ্জ বাজারে থাকা বিশাল আকারের বটগাছ হেলে গেছে। এর বড় ডালপালা ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০-১২টি দোকানঘর। এ ছাড়া পুরোনো বটগাছ পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষসহ ৪টি ক্লাসরুম। ঝড়ের সঙ্গে অতি ভারী বর্ষণ হওয়ায় তলিয়ে গেছে কৃষকের অবশিষ্ট পাকাধানসহ বিভিন্ন পাটক্ষেত। ফলে ভোগান্তিতে পড়েছেন বেশকিছু কৃষক। এ ছাড়া বিভিন্ন এলাকায় মানুষের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ঝড়ে সুন্দরগঞ্জে পল্লী বিদ্যুৎ সরবরাহ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পবিস। এর মধ্যে খুঁটি ভেঙেছে ১২টি, খুঁটি হেলে পড়েছে ৬টি। তার ছিঁড়ে পড়েছে প্রায় ৩০টি স্পটে। গাছ ভেঙে পড়েছে শতাধিক স্পটে এবং ট্রান্সফরমার নষ্ট হয়েছে ৬টি। সুন্দরগঞ্জ পবিসসহ অন্যান্য অফিসের মোট ২১টি টিম কাজ করছে।

ইতোমধ্যে জোনাল ম্যানেজারের নির্দেশনায় টেকনিক্যাল টিমও যোগ দিয়েছেন তাদের সঙ্গে। বৈদ্যুতিক খুঁটিও আনা হয়েছে সদর দপ্তর থেকে। যেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক, তাই বিদ্যুৎ সরবরাহ চালু করতে যথেষ্ট সময় লাগবে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ পবিসের ডিজিএম মো. আব্দুল বারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad