1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
২০০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরে দেবী শীতলা পূজা, নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালনের দাবি ভক্তদের” - অপরাধ সংবাদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

২০০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরে দেবী শীতলা পূজা, নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালনের দাবি ভক্তদের”

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

 

কুমিল্লার বরুড়া উপজেলার চালিয়া এলাকায় অবস্থিত প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দেবী শীতলা পূজা। পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন এলাকার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পূজা উপলক্ষে বিশেষ পূজাঅর্চনা, আরতি, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। ভক্তরা দেবী শীতলার কাছে দেশ, সমাজ ও পরিবারের শান্তি, সুখ-সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনা করেন।

পূজা উদযাপন কমিটির সভাপতি সনজিৎ শীল বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে দেবী শীতলা পূজার আয়োজন করা হয়েছে। সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুজন মজুমদার, সাধারণ সম্পাদক রাজিব সরকার (রামু), কোষাধ্যক্ষ কমল সরকারসহ সদস্য বিশ্বজিত সরকার, কিংকর মজুমদার, পলাশ ভক্ত প্রমূখ।

এদিকে, মন্দিরের ভক্তবৃন্দ অভিযোগ করেন, প্রায় ২০০ বছরের প্রাচীন এই মন্দিরে কিছুদিন আগেও দুষ্কৃতিকারীরা ভাঙচুর চালিয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছিল। তারা জানান, এ ঘটনায় এলাকায় ধর্মপ্রাণ মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ভক্তবৃন্দ আরও বলেন, “আমরা যারা এখানে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করছি, আমাদের দাবি বর্তমান বরুড়ার মাননীয় সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী মহোদয় জাকারিয়া তাহের সুমনের সুদৃষ্টি কামনা করছি। আমরা চাই আগের মতো শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণ পরিবেশে আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠান এই মন্দিরে পালন করতে।”

স্থানীয়রা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট