1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সুপ্রিম কোর্টে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার ফিরিয়ে দিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন - অপরাধ সংবাদ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
এমপি হওয়ার পর প্রথম সফর: বিজয়নগরের চান্দুরায় নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা কে এই সম্পাদক নামধারী বাটপার !!!  ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার৷ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত বিজয়নগরে উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃ’ত্যু বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

সুপ্রিম কোর্টে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার ফিরিয়ে দিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

সংবাদ সংগ্রহের জন্য আগের মতো সুপ্রিম কোর্টে গণমাধ্যমকর্মীরা প্রবেশের অনুমতি দিতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টে বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ রোববার দুপুরে এক মানববন্ধন থেকে তাঁরা এ অনুরোধ জানান।

সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা। মানববন্ধনে বলা হয়, আজকে এমন একটা বাস্তবতায় তাঁরা দাঁড়িয়েছেন, এখানে প্রতিবাদ করছেন, যখন সারা বিশ্বে মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে।…দীর্ঘদিনের কর্মক্ষেত্র সুপ্রিম কোর্টে প্রবেশ করতে পারছেন না।…সর্বোচ্চ আদালতে দীর্ঘদিন ধরে চলে আসা একটি রীতি-নিয়ম বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর বন্ধ করে দিয়েছেন, যা অত্যন্ত দুঃখের বিষয়। সাংবাদিকেরা সুপ্রিম কোর্টে আসেন সংবাদ সংগ্রহের জন্য।…ব্যক্তিগত কোনো লাভের জন্য এখানে আসেন না।
এর আগে সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারের স্বার্থে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিতে সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি বরাবর গত ২৯ জানুয়ারি চিঠি দিয়েছিল আইন, বিচার ও মানবাধিকার-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

চিঠিতে বলা হয়, ৭ জানুয়ারি থেকে আপিল বিভাগসহ হাইকোর্ট বিভাগের কোনো কোনো বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।…এতে মামলার শুনানি ও সিদ্ধান্তের সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

এদিকে আজকের মানববন্ধনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান বলেন, গণমাধ্যমকর্মীদের প্রতিপক্ষ মনে করা হলে তাঁরা কঠোর হতে বাধ্য হবেন। তিনি আরও বলেন, ‘আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্টের সব সংবাদ প্রকাশ বন্ধ করে দেব।…আমরা প্রধান বিচারপতির কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, আগে যেভাবে…সাংবাদিকেরা প্রবেশ করত, সংবাদ সংগ্রহ করত, সেভাবে প্রবেশ করতে দেবেন—এটা আপনার কাছে অনুরোধ রইল।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট