1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে টানা ৫ দিন জ্বালানি সংকট: থমকে গেছে চাকা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ কাজিপুর পৌরসভার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন মেঘনায় ১৫ কেজি গাঁ’জা’সহ ৩ জন গ্রেপ্তা’র জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা৷ কাজিপুর পৌরসভার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন নাসিরনগরে ছবিয়া বেগম হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার -২. ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ড্রেজার ডুবি: ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল পাহারাদারের নাই’ লেখা পাম্পে মিলল ২৮ হাজার লিটার তেল তিতাস নদীতে ভাসমান লা’শ: নিখোঁজ মানসিক প্রতিবন্ধী শামসুন্নাহারকে ঘিরে রহস্য! যাত্রী সেজে বাস কাউন্টারে হাজির কাজিপুরের ইউএনও মোস্তাফিজ রহমান

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা৷

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

   অন্জনা চৌধুরী ‘স্টাফ রিপোর্টার  :- কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে এ মামলা করেন এক বিএনপি নেতা।

জানা গেছে, সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। বাদী নাজমুল ইসলাম বলেন, ‘মুফতি আমির হামজা এমপি বিএনপি নেতা ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য দিয়েছেন।
এ জন্য দণ্ডবিধির ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট