1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নাসিরনগরে ছবিয়া বেগম হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার -২. - অপরাধ সংবাদ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস

নাসিরনগরে ছবিয়া বেগম হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার -২.

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে
  1. আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রবীণ নারী ছবিয়া বেগম (৬৮) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শনিবার (২৮ মার্চ) রাতে হবিগঞ্জ সদর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ইদন মিয়া (৬০) ও মো. মকসুদ আলী (৪০)। তারা উভয়েই এই চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।
    র‍্যাব ও মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি নাসিরনগর উপজেলার গন্না এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ছবিয়া বেগমের ওপর বর্বরোচিত হামলা চালায় প্রতিপক্ষ। সংঘবদ্ধ হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ও ঢাকায় নিয়ে যান। দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
    র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে হবিগঞ্জ সদর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
    গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট