1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
যাত্রী সেজে বাস কাউন্টারে হাজির কাজিপুরের ইউএনও মোস্তাফিজ রহমান - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায় সীমান্তে কড়া নজরদারি: বিজিবির হাতে ধরা ৭২ লাখ টাকার শাড়ি শুধু প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার দিন এবার সত্যিকার অর্থেই শেষ হতে চলেছে। ভুয়া সাংবাদিকদের চিরতরে বিদায!!! চান্দিনা মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় আটক ১জন; বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টার জব্দ গোপন গুদামে অকটেনের মজুদ! কুমিল্লায় হানা দিয়ে বড় জাল ভাঙলো প্রশাসন” সুস্থ আগামীর প্রত্যয়ে বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউএনও সকিনা আক্তার

যাত্রী সেজে বাস কাউন্টারে হাজির কাজিপুরের ইউএনও মোস্তাফিজ রহমান

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-

 

বাস কাউন্টারের মালিকের অতিরিক্ত ভাড়া নেবার বিষয়ে অভিযোগ পেলেও উপর্যুক্ত প্রমাণের অভাবে ধরতে না পেরে যাত্রী সেজে বাস কাউন্টারে হাজির ইউএনও। পেলেন হাতে নাতে প্রমাণ। এসময় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে কাউন্টার মালিককে জরিমানা করেন তিনি। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাস কাউন্টারে।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ঢাকাগামী বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে গতকাল রাতে ইউএনও তার ফেসবুক পেজে উল্লেখ করেন “ কাজিপুরের সোনামুখী বাজারের বাস কাউন্টারে ৩৫০ টাকার ভাড়া ৬০০/৭০০ করে নিয়ে সাধারণ নিম্ন আয়ের মানুষকে ঠকাচ্ছে। এ নিয়ে গত ২৪ মার্চ থেকে কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অভিযোগ করেন। কিন্তু অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারছিলেন না। বিকেলে বাধ্য হয়ে মুখে মাস্ক ও ক্যাপ দিয়ে মুখ ঢেকে অটোচালিত রিকশায় করে যাত্রী সেজে বাসের টিকেট কাউন্টারে উপস্থিত হলে হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।
এ সময় অভিযুক্ত কাউন্টার মালিক মো. রুবেল হোসেন (রানা)কে ৫ হাজার টাকা অর্থদন্ডপ্রদান করা হয়। একইসাথে তার নিকট থেকে বেশি ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি নেওয়া হয়। ঘটনার সময় উপস্থিত ১২/১৫ জন যাত্রীর থেকে নেয়া ভাড়ার অতিরিক্ত অর্থ ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন ইউএনও।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট