1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুধু পুলিশ বলছেন কেন? পুলিশসহ অনেক মানুষই মারা গেছে। আইন অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।-আইজিপি - অপরাধ সংবাদ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
এখন থেকে নকল করে পরীক্ষা আর চলবে না। সেক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ন—–শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। শুধু পুলিশ বলছেন কেন? পুলিশসহ অনেক মানুষই মারা গেছে। আইন অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।——আইজিপি বিজয়নগরকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি শ্যামলের: এলাকায় এলাকায় গঠিত হবে মাদক বিরোধী কমিটি৷ বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই —-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একাত্তরকে সবার আগে রাখা হবে, অন্য কোনো ইতিহাসের সাথে তা মিলবে না।—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চার সদস্যকে পাশাপাশি দাফন করা হয়েছে। যশোরে যাত্রীবাহী বাসে আগুন  কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে নিহত ৪ সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৯ বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  সৈয়দ মোঃ মাহিন উদ্দিনের বিরুদ্ধে ১% এর সহ টাকা  বিভিন্ন প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

শুধু পুলিশ বলছেন কেন? পুলিশসহ অনেক মানুষই মারা গেছে। আইন অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।——আইজিপি

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
  1. রাজশাহী থেকে বিভাগীয়  প্রতিনিধি :- আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফং কালে আইজিপি বলেন,—- ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। ’
    তিনি উল্লেখ করেন, বিনিয়োগ আকর্ষণ করতে হলে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত জরুরি, আর এ ক্ষেত্রে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
    ৫ আগস্টের আগে পুলিশ নিহতের বিষয়ে ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু পুলিশ বলছেন কেন? পুলিশসহ অনেক মানুষই মারা গেছে। আইন অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে আমার কোনো বক্তব্য নাই।’
    নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার ইতিহাসে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে।’
    মাদকবিরোধী অবস্থান তুলে ধরে আইজিপি বলেন, ‘দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক এবং এর বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
    ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট