1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে নিহত ৪ - অপরাধ সংবাদ
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে নিহত ৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন, যারা বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কালাকচুয়া এলাকায়, মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, “ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও তিন যাত্রীর মৃত্যু হয়। প্রাইভেটকারে থাকা এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad