1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি শ্যামলের: এলাকায় এলাকায় গঠিত হবে মাদক বিরোধী কমিটি৷ - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ। পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷ হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি

বিজয়নগরকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি শ্যামলের: এলাকায় এলাকায় গঠিত হবে মাদক বিরোধী কমিটি৷

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৮১ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয :-ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, “বিজয়নগর উপজেলার প্রধান সমস্যা হলো মাদক। এই উপজেলাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে প্রতিটি এলাকায় মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। যারা মাদকের সাথে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”
শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপী বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদ-পূর্ববর্তী শুভেচ্ছা বিনিময় শেষে বিকেলে ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার পত্তন, সিংগারবিল, বিষ্ণুপুর, পাহাড়পুর, হরষপুর ও ইছাপুরা ইউনিয়নে  শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ঈদুল ফিতরের এলাকাবাসীকে শুভেচ্ছা জানান।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে খালেদ হোসেন মাহবুব শ্যামল আরও বলেন, “মাদক ব্যবসায়ীদের তথ্য গোপন করবেন না। যারা মাদকের কারবারের সাথে জড়িত, তাদের নাম সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই সমাজকে মাদকমুক্ত করব।”
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মেম্বারের স্বাগত বক্তব্যে এবং ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শফিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, মাঈনুল ইসলাম চপল, মনির হোসেন, মমিনুল হক, নুরুল হুদা সরকার এবং গিয়াসউদ্দিন মুন্সি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন, বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম এবং বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক।
সভার শুরুতে ইছাপুরা ইউনিয়ন যুবদলের এবং স্বেচ্ছাসেবক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট