1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা - অপরাধ সংবাদ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা বৃদ্ধ পিতা-মাতার ভরণ-পোষণ না দেওয়ায় ছেলে গ্রেফতার: শাহরাস্তিতে পুলিশের অভিযান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাইকে ঘোষণা দিয়ে দুই গোষ্ঠীর রণক্ষেত্র: ইমামসহ নিহত ২, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে  নিহত দুই৷৷ আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির বরুড়ায় জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আসাদুজ্জামান রনির প্রশংসায় মুখর জনপদ চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃ’ত্যু ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার আল্টিমেটাম দিয়েছে৷ ইনকিলাব মঞ্চ প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের যেমন জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তেমনি গণমাধ্যম কর্মীদেরকেও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে৷ “ভালোবাসায় অম্লান এক নাম—আব্দুল হাকিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ”

কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া থেকে নিজস্ব প্রতিবেদক:-

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামের একটি পেজ পরিচালনা করতেন। মাদক সেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করে তিনি এলাকায় পরিচিতি লাভ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে বুড়ি নদ পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় নদের পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে পুলিশ বুড়ি নদের পাড়ে গিয়ে জানতে পারে, ঘটনাস্থলটি কুমিল্লার বাঙ্গরা থানার আওতায় পড়েছে। পরে তারা বিষয়টি বাঙ্গরা থানা–পুলিশকে জানায়। খবর পেয়ে বাঙ্গরা থানার সিদ্ধিরগঞ্জ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে কসবা থানা–পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় লোকজনের সহায়তায় দ্বীন ইসলামকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট