1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বরুড়ায় জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আসাদুজ্জামান রনির প্রশংসায় মুখর জনপদ - অপরাধ সংবাদ
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার

বরুড়ায় জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আসাদুজ্জামান রনির প্রশংসায় মুখর জনপদ

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলায় সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন বরুড়াবাসীর হৃদয়।
মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে এসেছে দৃশ্যমান পরিবর্তন—বৃদ্ধি পেয়েছে স্বচ্ছতা ও গতিশীলতা, কমেছে জনভোগান্তি।
উপজেলায় যোগদানের পর থেকেই তিনি খাস জমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সরকারি জমি উদ্ধার এবং ভিপি লিজ বাবদ বিপুল পরিমাণ রাজস্ব আদায় করেছেন।
শিক্ষার মান উন্নয়নও রয়েছে তাঁর বিশেষ নজর। নিয়মিত প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পরিদর্শনের মাধ্যমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে করণীয় নির্ধারণ করছেন। ঝরে পড়া রোধ এবং এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে নিচ্ছেন নানা উদ্যোগ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন তিনি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছেন।
মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত
শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, মানবিক দিক থেকেও তিনি অনন্য। অসহায় ও দুস্থ মানুষের খবর পেলে সরেজমিনে গিয়ে সহায়তার ব্যবস্থা করেন। তাঁর এই আন্তরিকতা সাধারণ মানুষের মনে গভীর আস্থা তৈরি করেছে।
উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও সচেতন মহল তাঁর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবসেবায় তাঁর নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়।
আসাদুজ্জামান রনি বলেন, “সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। নিজের দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সবসময় চেষ্টা করি। বরুড়ার মানুষ খুব আন্তরিক—সবার সহযোগিতায় উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও জানান, যতদিন বরুড়ায় দায়িত্বে থাকবেন, ততদিন উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন।
অল্প সময়েই সততা, দক্ষতা ও মানবিক গুণে তিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার প্রতীক। এমন একজন জনবান্ধব ইউএনও পেয়ে বরুড়াবাসী গর্বিত—এমনটাই বলছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad