1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির - অপরাধ সংবাদ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা বৃদ্ধ পিতা-মাতার ভরণ-পোষণ না দেওয়ায় ছেলে গ্রেফতার: শাহরাস্তিতে পুলিশের অভিযান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাইকে ঘোষণা দিয়ে দুই গোষ্ঠীর রণক্ষেত্র: ইমামসহ নিহত ২, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে  নিহত দুই৷৷ আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির বরুড়ায় জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আসাদুজ্জামান রনির প্রশংসায় মুখর জনপদ চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃ’ত্যু ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার আল্টিমেটাম দিয়েছে৷ ইনকিলাব মঞ্চ প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের যেমন জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তেমনি গণমাধ্যম কর্মীদেরকেও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে৷ “ভালোবাসায় অম্লান এক নাম—আব্দুল হাকিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ”

আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

ঢাকা, ২৪ মার্চ ২০২৬ খ্রি.

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

আইজিপি বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশসহ সকল ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ প্রধান পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদেরকে ঈদোত্তর আন্তরিক শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট