1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার আল্টিমেটাম দিয়েছে৷ ইনকিলাব মঞ্চ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার আল্টিমেটাম দিয়েছে৷ ইনকিলাব মঞ্চ

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :- শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠানোর ঘটনায় বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি বলেছে, আসামিদের গ্রেফতারের খবরকে শুরুতে সরকারের সাফল্য হিসেবে তুলে ধরা হলেও এখন বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। এ পরিস্থিতিতে জাতির সামনে ৬ দফা দাবি তুলে ধরে তারা আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার আল্টিমেটাম দিয়েছে।

সোমবার (২৩ মার্চ) পশ্চিমবঙ্গে আটক আসামিদের ১৪ দিনের প্রথম রিমান্ড শেষে আদালতে তোলা হলে নতুন করে আরও ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এ প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ।
সংগঠনটি বলেছে, ‘আসামি গ্রেফতারের খবর যখন এসেছিল তখন সেটিকে সরকারের সাফল্য হিসেবে উদযাপন করা হয়েছিল, কিন্তু এখন বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে।’
ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি হলো আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, ‘এটি কোনো অনুরোধ নয়, বরং জনগণের পক্ষ থেকে সরাসরি আল্টিমেটাম।’
সংগঠনটি আরও বলেছে, হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের আড়াল করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। তাদের ভাষায়, ‘অবিলম্বে উচ্চপর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।’
ইনকিলাব মঞ্চ দাবি করেছে, আসামিরা কীভাবে সীমান্ত অতিক্রম করল এবং এতে গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য জড়িত ছিলেন কি না, কিংবা স্থানীয় কোনো প্রভাবশালী মহল সহায়তা করেছে কি না, তা দ্রুত তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করতে হবে।
ভারতে ইউএপিএ আইনের জটিলতায় বিচার যাতে দীর্ঘায়িত না হয়, সে জন্য বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠনের দাবিও জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, এই সেল ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়মিত জাতিকে জানাবে।
বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ওপেন ট্রায়াল সিস্টেম’ চালুর দাবিও তুলেছে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, বিচারকার্য জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করতে হবে।
একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফেরানোর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করা হলে ঢাকাসহ সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চ বলেছে, ‘রাজপথ থেকে জন্ম নেওয়া এই সংগঠন শহীদের রক্তের সঙ্গে আপস করে না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad