1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃ'ত্যু - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরুড়ায় জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আসাদুজ্জামান রনির প্রশংসায় মুখর জনপদ চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃ’ত্যু ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার আল্টিমেটাম দিয়েছে৷ ইনকিলাব মঞ্চ প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের যেমন জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তেমনি গণমাধ্যম কর্মীদেরকেও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে৷ “ভালোবাসায় অম্লান এক নাম—আব্দুল হাকিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ” ঈদের আনন্দে মৃত্যু ছায়া: ভাসমান সেতু ভেঙে ৫ শিশুর প্রাণহানি, শোকে স্তব্ধ জামালপুরের দেওয়ানগঞ্জ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক ৷ দুর্ঘটনা রোধে কড়া নির্দেশনা ভারতে আটক ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি: আদালতে অস্বীকার, এসটিএফ বলছে স্বীকারোক্তি! কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধা’ক্কায় নি’হ’ত ১২ চাঁদপুরে একতা বন্ধনের “চলমান কর্মসংস্থান প্রকল্প-২০২৬” উদ্বোধন দান নয়, কর্মসংস্থানের সুযোগ: অসচ্ছলদের স্বাবলম্বিতার পথে ব্যতিক্রমী উদ্যোগ

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃ’ত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

 

কুমিল্লার চান্দিনায় প্রাইভেট কারের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হওয়া আহত নারী সেলিনা বেগম মারা গেছেন। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা-কুরছাপ এলাকায় ওই দুর্ঘটনা ঘটনার পর বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সেলিনা বেগম (৬০) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়া গ্রামের মোস্তফা মিয়ার স্ত্রী। এই ঘটনায় আহত হয় মোস্তফা মিয়া, তার ছেলে, পুত্রবধূ ও নাতি।

তাদের মধ্যে মোস্তফা মিয়ার অবস্থা আশঙ্কাজনক।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনায় আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় সেলিনা বেগম ও তার স্বামী মোস্তফা মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু ঘটে সেলিনা বেগমের।
প্রসঙ্গত, শুক্রবার সকালে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা করে মোস্তফার পরিবার।

দুপুর ১২টায় মহাসড়কে প্রাইভেটকারটি কুরছাপ এলাকায় আসার পর চাকা ফেটে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট