1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
চাঁদপুরে একতা বন্ধনের “চলমান কর্মসংস্থান প্রকল্প-২০২৬” উদ্বোধন দান নয়, কর্মসংস্থানের সুযোগ: অসচ্ছলদের স্বাবলম্বিতার পথে ব্যতিক্রমী উদ্যোগ - অপরাধ সংবাদ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে একতা বন্ধনের “চলমান কর্মসংস্থান প্রকল্প-২০২৬” উদ্বোধন দান নয়, কর্মসংস্থানের সুযোগ: অসচ্ছলদের স্বাবলম্বিতার পথে ব্যতিক্রমী উদ্যোগ বরুড়া উপজেলার যুব উন্নয়ন অফিসার বোরহান উদ্দিন এর বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ ভাবির দায়ের কোপে প্রাণ গেল দেবরের কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী। কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন এর ঈদ উপহার ১০ কেজি চাউল বিতরনে ব্যপক অনিয়মের অভিযোগ  অভিনেতা শামস সুমন মারা গেছেন রাতের ঝড়–শিলাবৃষ্টিতে নালিতাবাড়ীতে তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা।

চাঁদপুরে একতা বন্ধনের “চলমান কর্মসংস্থান প্রকল্প-২০২৬” উদ্বোধন দান নয়, কর্মসংস্থানের সুযোগ: অসচ্ছলদের স্বাবলম্বিতার পথে ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মোঃ রাকিব কচুয়া

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরে একতা বন্ধন যুব সমাজকল্যাণ সংগঠন তার ব্যতিক্রমী মানবিক উদ্যোগ “চলমান কর্মসংস্থান প্রকল্প-২০২৬” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। “দান নয়, কর্মসংস্থানের সুযোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে অনেকেই আছেন যারা পরিশ্রম করতে ইচ্ছুক কিন্তু অর্থ বা সুযোগের অভাবে পিছিয়ে থাকেন। সেই বাস্তবতা থেকে অনুপ্রাণিত হয়ে এই ছোট কিন্তু শক্তিশালী উদ্যোগ শুরু করা হয়েছে।

প্রকল্পের আওতায় প্রথম ধাপে একজন অসচ্ছল পরিশ্রমী ব্যক্তিকে একটি অটো রিকশা প্রদান করা হয়েছে। তিনি প্রতিদিন তার সামর্থ্য অনুযায়ী (ন্যূনতম ২০০ টাকা) অর্থ জমা দেবেন। নির্ধারিত সময় শেষে পুরো টাকা পরিশোধ হলে অটো রিকশার মালিকানা সম্পূর্ণ তার নিকট হস্তান্তর করা হবে।

উদ্যোগটির বিশেষত্ব হলো, জমাকৃত অর্থ দিয়েই পরবর্তীতে অন্য অসচ্ছল ব্যক্তির জন্য নতুন অটো রিকশা ক্রয় করা হবে। এভাবে একটি চলমান কর্মসংস্থান চক্র তৈরি হবে—“এই অটো থেকে আরেকটি অটো”—যা দীর্ঘমেয়াদে আরও মানুষকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেবে।

সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব নজির আহমেদ বলেন,

“ছোট উদ্যোগের মধ্যেও বড় পরিবর্তন আসে। আমরা চাই সমাজের প্রত্যেক কর্মক্ষম মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে এবং তার জীবনে সম্মানজনক উপার্জনের সুযোগ তৈরি হয়।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একতা বন্ধনের উপদেষ্টা জনাব মাসুদ এলাহী সুবাস, আতিকুল হক বাচ্চু, সিরাজুল হক সিরাজসহ সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুব আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক রিফাতুল ইসলাম হৃদয় এবং অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।

সংগঠনটি ভবিষ্যতে এই ধরনের মানবিক ও কর্মসংস্থানমুখী উদ্যোগ চালিয়ে যাবে বলে জানান আয়োজকরা। তাদের বিশ্বাস, সমাজে ছোট ছোট উদ্যোগের মাধ্যমেও দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন সম্ভব।

সংগঠনের পক্ষ থেকে জনগণকে অনুরোধ করা হয়েছে, সকলেই মানবতার কাজে এগিয়ে আসুন এবং সমাজের উন্নয়নে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট