1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ভাবির দায়ের কোপে প্রাণ গেল দেবরের - অপরাধ সংবাদ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভাবির দায়ের কোপে প্রাণ গেল দেবরের কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী। কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন এর ঈদ উপহার ১০ কেজি চাউল বিতরনে ব্যপক অনিয়মের অভিযোগ  অভিনেতা শামস সুমন মারা গেছেন রাতের ঝড়–শিলাবৃষ্টিতে নালিতাবাড়ীতে তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভাবির দায়ের কোপে প্রাণ গেল দেবরের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাবির দায়ের কোপে দেবর নিহত হওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত মোহাম্মদ সুমন মিয়া (৩০) ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের মালিক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সুমনের তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে তাদের বাড়িতে আসেন। বাড়ির নিজস্ব রাস্তায় মোটরসাইকেল রাখা নিয়ে সুমনের চাচাতো ভাই সাত্তার মিয়ার স্ত্রী রুমানা বেগমের সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমনের বন্ধুরা সেখান থেকে মোটরসাইকেল সরিয়ে নিয়ে চলে যান।
তবে ঘটনার রেশ কাটেনি। বন্ধুরা চলে যাওয়ার পর সুমনের মা রুমানা বেগমের কাছে ঝগড়ার কারণ জানতে চাইলে দুজনের মধ্যে পুনরায় কথা কাটাকাটি শুরু হয়। এসময় সুমন এগিয়ে এসে মায়ের সাথে খারাপ আচরণের প্রতিবাদ করলে রুমানা বেগম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দা নিয়ে এসে সুমনের ওপর অতর্কিত হামলা চালান।
দায়ের কোপে সুমনের বুক, হাত ও কপালে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত রুমানা বেগম পলাতক রয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “অভিযুক্ত রুমানা বেগমকে গ্রেপ্তারে পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এই ঘটনায় পুরো দত্তপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তুচ্ছ ঘটনায় এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট