1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরের জনগণ ১২ তারিখ ধানের শীষের ভোট  বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ - সেলিম রেজা - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

কাজিপুরের জনগণ ১২ তারিখ ধানের শীষের ভোট  বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ – সেলিম রেজা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার- “বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে। দলটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেবো না। দেশকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে দেখতে চাইলে ধানের শীষের বিকল্প নাই। এই লক্ষ্যেই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি স্বাধীনতা ও গণতন্ত্রকে সমুন্নোত রাখতে আপনারা ধানের শীষে ভোট দিন। ”  কাজিপুর উপজেলা বিএনপি আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের বিএনপি প্রার্থী সেলিম রেজা। সোমবার বিকেল পাঁচটায় কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তা মোড়ে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম। সেলিম রেজা বলেন, “কাজিপুরের জনগণ ১২ তারিখ ধানের শীষের বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ। বিএনপি সরকার গঠন করতে পারলে সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে একাধিক যুগোপযোগি কর্মসূচী বাস্তবায়ন করবে। এর মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড। এসব কর্মসূচীর মাধ্যমে নিম্ম ও মধ্যবিত্ত মানুষের জীবন যাত্রা সহজ করা, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা সহজলভ্য করা হবে এবং কাজিপুরের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, হাসপাতালের উন্নয়ন সহ সব ধরনের কার্যক্রম চালানো হবে।
জামায়াত প্রসঙ্গে সেলিম রেজা বলেন, ‘ তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই  তাদের হাতে দেশ নিরাপদ নয়।”  এসময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, “স্বাধীনতার প্রশ্নে আপনারা নির্ভয়ে ধানের শীষে ভোট দিন। আমরা মিলে মিশে কাজিপুরকে গড়তে কাজ করে যাবো।”
কাজিপুর উপজেলা বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতারা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট