1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিএনপি ক্ষমতা ছাড়াই ১ বছরে আওয়ামী লীগের চেয়ে বেশি দুর্নীতি করেছে”: রফিকুল ইসলাম খান - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃ’ত্যু বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিরামপুরে স্কুলছাত্রী অপহরণ: দীর্ঘদিনেও মেলেনি সন্ধান, সন্তানকে ফিরে পেতে আকুতি পরিবারের কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন কাজিপুরে সেচ পাম্প অপারেটরদের নিরাপত্তায় বাঁশি প্রদান নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে থানা হেফাজতে ৫ জন কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ১৮ ঘণ্টা পর ফেরত গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক

বিএনপি ক্ষমতা ছাড়াই ১ বছরে আওয়ামী লীগের চেয়ে বেশি দুর্নীতি করেছে”: রফিকুল ইসলাম খান

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০৩ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

 

 

‘আওয়ামী লীগ ১৬ বছরে যা করেছিল, বিএনপি ক্ষমতা ছাড়াই ১ বছরে তার চেয়ে বেশি দুনীতি করেছে। চাঁদাবাজী, দুর্নীতি এগুলো কি রিক্সাওয়ালা, ভ্যানচালকেরা করে? এগুলো কারা করে? তারা হলো বিএনপি।’ রবিবার বিকেল সাড়ে চারটায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দুইজন লোকের নামে আলোচনা চলছে। একজন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, আরেকজন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব। একজন এমবিবিএস ডাক্তার, আরেকজন হলেন আইএ পাশ। যোগ্যতা কার বেশি? বলেন তো দেখি, প্রধানমন্ত্রী হবার উপযুক্ত ব্যক্তি কে?”
কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনী জনসভায় নারীদের সম্পর্কে রফিকুল ইসলাম খান বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, পুলিশ অফিসার হবে, সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে। যে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা সেই ব্যাংকের কাস্টমার হবে শুধুই মহিলারা। পুরুষের সাথে লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে টাকা তুলতে হবে না।” এসময় আসন্ন নির্বাচনে তিনি দাঁড়িপাল্লায় ভোট চান।
কাজিপুর উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে করেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর) আসনের জামায়াতের প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মনসুর মিলন। উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নায়েবে আমির মাওলানা শাহীনুর আলম, সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট