1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা  - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ। পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷ হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি

সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিম রেজাকে কাজিপুরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সংবর্ধনা দিয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো  হলো চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ ও চালিতাডাঙ্গা মহিলা কলেজ চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয় । বৃহস্পতিবার দুপুরে চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধণার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসিন রেজা। সংবর্ধণা অনুষ্ঠানে সেলিম রেজা বলেন, “একটি সুন্দর সমাজ গঠনে সবার সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। একা কারো পক্ষে তা সম্ভব নয়। নিজ দলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ বাংলাদেশকে একটি আধুনিক, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। ইতিমধ্যেই তারেক রহমান তার ঘোষিত  ৩১ দফায় স্পষ্টভাবে তার উল্লেখ  রয়েছে।”
সহকারী অধ্যাপক মাহতাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের উপাধ্যক্ষ আব্দুল মান্নান, চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট