1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও ফাতেহা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা। এরপর এক র্যালি সোনামুখী বাজার প্রদক্ষিণ করে। র্যালিতে মাদ্রাসার বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারীগণ অংশ নেন। এরপর অনুষ্ঠানের সভাপতি ও শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আল আমিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।  সহকারী শিক্ষক শিহাব উদ্দিনের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য ও  সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মঞ্জুরুল করিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেঘাই দাখিল মাদ্রাসার সুপার কামারুজ্জামান, বাংলাবাজার দাখিল মাদ্রাসার সুপার আসাদুর রহমান, মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার শাহিনুর আলম, সোনামুখী ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী শিক্ষক হাবিববুর রহমান। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী শাহ আলম, আসাদুল্লাহ, শওকত আলী। উল্লেখ্য সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসাটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad