1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে মুনলাইট স্কুল অ্যান্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

কাজিপুরে মুনলাইট স্কুল অ্যান্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল আ্যান্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল নয়টায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত  সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক শিক্ষাবিদ মোখলেছুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক আবদুল জলিল।
অনুষ্ঠানে  প্রায় শতাধিক শিক্ষার্থীর মায়েরা উপস্থিত ছিলেন। তারা নিজেদের বাচ্চাদের শিক্ষার বিষয়ে উপস্থিত শিক্ষকদের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন। তারা ছেলেমেয়েদের শিক্ষাক্ষেত্রে বিদ্যামান নানা সমস্যা তুলে ধরেন এবং কিছু সুপারিশমালা পেশ করে বক্তব্য রাখেন সেনিয়া আক্তার, মুনজুয়ারা খাতুন ও লাইলি খাতুন । ইংরেজি শিক্ষক নূর এর সঞ্চালনায় অনুষ্ঠানে মায়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পারুল খাতুন, সহকারী শিক্ষক জয়নুল আবেদীন, জাহাঙ্গীর আলম, আব্দুল আজীজ প্রমূখ। এসময় কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ পরিচালনা কমিটির সদস্য ও কর্তব্যরত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট