1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বরুড়ায়  মাদকবিরোধীঅভিযানে  ৩০১ পিস ইয়াবা সহ আটক ৫  জন উদ্বোধন!” 🎉 উদ্বোধন * উদ্বোধন *উদ্বোধন বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড

ইরাকের বাগদাদে প্রবাসী যুবদল ও ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ইরাকের রাজধানী বাগদাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ নভেম্বর ২০২৫, রবিবার, ইরাক বাগদাদ প্রবাসী যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মো. জলিল মিয়া, মো. সোলায়মান এবং মো. জহির সরদার। এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রবাসী বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আইয়ুব শেখ, মো. নাজমুল হোসেন, মো. আব্দুল হাকিম, মো. আব্দুল আলিম, মো. সোহেল মিয়া, মো. সেলিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. আব্দুল হালিম ও মো. ইদ্রিস মিয়া প্রমুখ।
মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই দোয়া মাহফিলে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট