1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সিরাজগঞ্জের কাজীপুরে নিলামে বিক্রি হলো সাড়ে ১৭ মেঃ টন চাল - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

সিরাজগঞ্জের কাজীপুরে নিলামে বিক্রি হলো সাড়ে ১৭ মেঃ টন চাল

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জের কাজিপুরে আলাদাভাবে জব্দকৃত প্রায় সাড়ে ১৭ টন সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি করেছেন প্রশাসন। একই সাথে তিনশ ৩টি খালি বস্তারও  নিলাম অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এ উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। তিন পর্যায়ে অনুষ্ঠিত নিলামের প্রথম পর্যায়ে ৩০ জন, দ্বিতীয় পর্যায়ে ২৪ জন ও তৃতীয় পর্যায়ে ৫০ কেজির খালি বস্তার নিলামে ১৩ জন ব্যবসায়ী অংশ নেন।
উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস পূর্বে দুই ধাপে প্রায় সাড়ে ১৭ টন সরকারি চাল জব্দ করে প্রশাসন। সেই জব্দকৃত চাল নিয়মানুযায়ী উন্মুক্ত নিলাম করে কর্তৃপক্ষ। এর আগে নিলাম বিজ্ঞপ্তি দেন তাঁরা।
প্রথম নিলামে ১১ দশমিক ৪৭ টন চাল প্রতি কেজি ২৪ টাকা ২০ পয়সা দরে সর্বোচ্চ দরদাতা এনামুল হক, দ্বিতীয় নিলামে  ৫ দশমিক ৫৫ টন চালের প্রতি কেজি ২৪ টাকা ১০ পয়সা দরে সর্বোচ্চ দরদাতা হন নজরুল ইসলাম। পরে ১৪ টাকা ১৫ পয়সা দরে তিনশ ৩টি খালি বস্তার নিলাম জেতেন সর্বোচ্চ দরদাতা হাসান আলী।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, তিনটি পৃথক নিলামে ভ্যাট-ট্যাক্সসহ মোট ৫ লাখ ১৬ হাজার ৬৭০ টাকার রাজস্ব অর্জিত হবে। আগামী তিন কর্মদিবসের মধ্যেই নিলাম বিজয়ীরা তাদের মালামাল বুঝে নেবেন।”
উন্মুক্ত নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিলাম কমিটির সদস্য সচিব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল আলম, খাদ্য পরিদর্শক ওলিউর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad