1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ের গাছের নিলাম অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ের গাছের নিলাম অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৩৬ টি গাছ নিলামে বিক্রি করা হয়েছে। শনিবার দুপুরে স্কুল মাঠে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন জানান, পরিবেশের জন্যে ক্ষতিকর বলে বিবেচিত ৩৫ টি ইউক্যালিপটাস এবং বিদ্যালয়ের ঘরের উপর পড়ে থাকা একটি রেইনট্রি সহ মোট ৩৬টি গাছের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এলক্ষ্যে নিময় মেনে গত ১৮ নভেম্বর বিজ্ঞপ্তি প্রচার করা হয়।নিলামের ভিত্তিমূল্য ধরা হয় ২ লক্ষ ৫৫ হাজার ৭০২ টাকা । সর্বোচ্চ দরদাতাকে ২ লক্ষ ৫৭ হাজার টাকায় গাছগুলো প্রদান করা হয়।নিলাম বিজয়ীকে আগামী তিন কর্মদিবসের মধ্যে আয়কর এবং ভ্যাটসহ সদুময় টাকা পরিশোধ করে গাছগুলো কেটে নিতে হবে বলে তিনি জানান।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, “পরিবেশের জন্যে ইউক্যালিপটাস গাছ ক্ষতিকর বিধায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গাছগুলো নিলামে বিক্রির ব্যবস্থা করেন। স্বচ্ছতার সাথে নিলাম অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad