1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বরুড়ায়  মাদকবিরোধীঅভিযানে  ৩০১ পিস ইয়াবা সহ আটক ৫  জন উদ্বোধন!” 🎉 উদ্বোধন * উদ্বোধন *উদ্বোধন বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড

আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান।

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত ভয়াবহ সড়ক দুরবস্থার চিত্র সরেজমিনে দেখতে এসে নিজেই সেই ভোগান্তির শিকার হলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান।

আজ (বুধবার) সকাল ১১টার দিকে তিনি আশুগঞ্জে পৌঁছালে মহাসড়কের বেহাল অবস্থা ও যানজটের কারণে তার গাড়িবহর দীর্ঘক্ষণ আটকে পড়ে। স্থানীয় জনসাধারণ, পরিবহন শ্রমিক ও যাত্রীরা অভিযোগ করে জানান—মাসের পর মাস ধরে রাস্তায় গর্ত, ভাঙাচোরা অবস্থা ও ধুলাবালিতে নাকাল হয়ে পড়েছে এই মহাসড়ক ব্যবহারকারীরা।
এসময় ফাওজুল কবির খান ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এভাবে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক কখনোই চলতে পারে না। দ্রুততম সময়ে এ সড়কের সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হবে।”
তিনি আরও জানান, ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক আহ্বান করা হচ্ছে।
সড়ক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশে দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট ও দুর্ঘটনার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা ও পণ্য পরিবহন চালকরা।
চলমান দুরবস্থা কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট