1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যেনির্বাচন উপলক্ষে খুলনা ও পটুয়াখালী অঞ্চল পরিদর্শন করলেন সেনাপ্রধান - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার৷৷  সাফল্যের ৪৮ বছর আজ বিএনপির সংগ্রাম,সংকট ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী,দেশব্যাপী নানা কর্মসূচি৷৷ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দশমিনায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত৷৷ পটুয়াখালীর গলাচিপায় জাল নোটসহ আটক ব্যক্তির ১০ বছরের কা/রাদ/ণ্ড, ও ২০ হাজার টাকা অ/র্থদ/ণ্ড৷৷  গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান  : দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই৷৷  চৌদ্দগ্রামে ইভটিজিং এর দায়ে যুবককে ভ্রাম্যমান আদালতের ২ মাসের কারাদন্ড প্রদান সুন্দরগঞ্জে মৎস্যসম্পদ রক্ষায় অভিযান,৪১ নিষিদ্ধ ৪১টি জাল জব্দ৷৷  আমন আবাদের টার্গেট পূরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত৷৷  গাইবান্ধায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন৷৷ বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, বর্তমান সরকারকে দায়ী করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করার আহ্বান প্রতিমন্ত্রী নুরের৷৷ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যেনির্বাচন উপলক্ষে খুলনা ও পটুয়াখালী অঞ্চল পরিদর্শন করলেন সেনাপ্রধান

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৪ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :-আজ বুধবার (২৮ জানুয়ারি) ওই পরিদর্শনকালে উভয় জেলায় সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক মতবিনিময় অনুষ্ঠানেও যোগ দেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাপ্রধান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’র আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পটুয়াখালী ও খুলনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাপ্রধান সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি তিনি অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
আইএসপিআর জানিয়েছে, এ সফরকালে সেনাবাহিনী প্রধান পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর পরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একইভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সেনাপ্রধান সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পটুয়াখালী ও খুলনা পরিদর্শনকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার, ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়া কমান্ডার, সেনাসদর, বরিশাল ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ছবি :-সংগীত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad