1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। - অপরাধ সংবাদ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ । মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।  নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দেশ এডিশন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

*জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:*

নর্থ সাউথ ইউনিভার্সিটির হিন্দু ছাত্র অপূর্ব পাল কর্তৃক ধর্ম নিয়ে কটুক্তি এবং পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর, মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জেলা শহরের বড়বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গনে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোণা জেলা শাখা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহী, কেন্দ্রীয় সূরা সদস্য, মুফতি আব্দুল বারী, মাওলানা মোস্তফা আহমদ জিহাদী, মাওলানা খাইরুল বাশার, জেলা খেলাফত নেতা মাওলানা আব্দুল হালিম, অধ্যাপক মুজিবুল হক, মোঃ আব্দুল হামিদ, মুফতি মোহাইমিনুল ইসলাম, যুবনেতা মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা খেলাফত যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম, জেলা খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল মোতালিব খান, সদর উপজেলা খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা সাকিব আল হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে একটি মহল বারবার কোরআন হাদিস আল্লাহ এবং তাঁর রাসূলকে নিয়ে একের পর এক কটুক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি হিন্দু শিক্ষার্থী অপূর্ব পালকে কোরআন অবমাননার দায়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট