1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোনা-২ আসনের জমিয়ত প্রার্থী  মুফতি আনিসুর রহমানের শো-ডাউন। - অপরাধ সংবাদ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ । মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।  নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দেশ এডিশন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

নেত্রকোনা-২ আসনের জমিয়ত প্রার্থী  মুফতি আনিসুর রহমানের শো-ডাউন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ( দ্বীপক চন্দ্র সরকার),  নেত্রকোণা:

নেত্রকোণায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ
আনিসুর রহমান তার নিজ নির্বাচনী এলাকায়  নেতাকর্মীদের নিয়ে স্বতঃস্ফূর্ত শো-ডাউন করেছেন।

মুফতি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান প্রায় শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে বারহাট্রা উপজেলা সদর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। মোটর সাইকেলের বহরে সাদা কালো পতাকা, তাদের নির্বাচনী প্রতিক
খেজুর গাছের ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছিল।

নির্বাচনী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি মুফতি তাহের কাসেমী, জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, জেলা সহ-সভাপতি আব্দুল হাদী ফরাজী, জেলা সাধারণ সম্পাদক  মাওলানা মফিজুর রহমান,
সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোফাজ্জল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল হাবিবি, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার সরকার, বারহাট্রা উপজেলা জমিয়তের সভাপতি হাফেজ তাফাজ্জুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা আবু সাইদ তালুকদার,  যুব নেতা মাওলানা আরমান হোসেন বাক্কী, হাফেজ মাও: মোবারক উল্লাহ, ছাত্র নেতা দ্বীন মোহাম্মদ শিপন প্রমুখ। বর্ণাঢ্য নির্বাচনী শো-ডাউনটি নেত্রকোণা জেলা শহরের পুরাতন
কালেক্টর মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সেখানে দলীয় মনোনীত প্রার্থী মুফতি আনিসুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট